খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আঞ্চলিক দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) আঞ্চলিক কমান্ডার অংথুই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছে। নিহত অংথুই মারমা উপজেলার বুদং পাড়ার কংহ্লাউ মারমার ছেলে।
শুক্রবার সকাল ৯টার দিকে গুইমারা উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অংথুই মারমা দীর্ঘদিন যাবত সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিল। দীর্ঘদিন যাবত গুইমারাসহ আশপাশের এলাকায় চাদাবাজি করে আসছিল এবং স্থানীয়দের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিল। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অংথুই মারমার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে পড়ে থাকা একটি পিস্তলসহ ম্যাগজিনে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে যানবাহনে আগুন
খাগড়াছড়ি সংবাদদাতা জানান, খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) নেতা অংথুই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-ঢাকা সড়কের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিয়েছে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)। এতে এলাকায় ও যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার বেলা ৩টার দিকে রামগড় উপজেলার দাতারাম পাড়া ও গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে পৃথকভাবে মালবোঝাই ট্রাকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রাকচালক জানান, সন্ত্রাসীরা তাকে গুলি করতে চেয়েছিল। সে হাত-পায়ে ধরে জীবন ভিক্ষা নিয়েছে। এরপর গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গাড়িতে থাকা শ্রমিকরা জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালামালসহ গাড়ির আনুমানিক ১৫ লাখ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউপিডিএফের একটি সূত্র জানায়, অংথুই মারমাকে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই অবরোধ পালন করছে ইউপিডিএফের স্থানীয় কর্মী-সমর্থক ও ইউনিটের সদস্যরা। এ ছাড়া ইউপিডিএফ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায়।
রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা মো: ইফতেখার উদ্দীন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত দু’টি দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ কমান্ডার আগুন নিহত
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আঞ্চলিক দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) আঞ্চলিক কমান্ডার অংথুই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছে। নিহত অংথুই মারমা উপজেলার বুদং পাড়ার...



