মানিকগঞ্জের সিংগাইরের জামশা বাজারে পাটের ৩টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরসহ ১২ হাজার মণ পাট ও ১৬০ মণ সরিষাসহ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে গুরুতর আহত হয়েছেন গুদামের মালিক হাবিবুর রহমান হাবু মোল্লা।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার জামশা বাজারে তিন ব্যবসায়ীর পাটের গুদামে আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- সিংগাইর উপজেলার জামশা গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু মোল্লা, নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা গ্রামের জামাল বেপারীর ছেলে বাদশা মিয়া ও একই উপজেলার গরিবপুর গ্রামের ফজল মাদবরের ছেলে আজগর আলী।
গুদামের মালিক হাবিবুর রহমান হাবু জানান, জেলার বিভিন্ন হাটবাজার থেকে পাট কিনে জামশা বাজারে গুদামজাত করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুদামে আগুন লাগার কথা জানতে পাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জে পাটের ৩টি গুদামে অগ্নিকাণ্ড
মানিকগঞ্জের সিংগাইরের জামশা বাজারে পাটের ৩টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরসহ ১২ হাজার মণ পাট ও ১৬০ মণ সরিষাসহ পুড়ে গেছে। এতে প্রায় ১৫...



