নারায়ণগঞ্জে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রূপগঞ্জের গোলাকান্দাইলে আধিপত্য বিস্তার নিয়ে রাকিব হাসান (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়িতে আগুন দিয়েছে বিুদ্ধ লোকজন। এ সময় তারা এলাকায় বিক্ষোভ মিছিলও করে। গত বুধবার রাত ৯টায় উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব হাসান ওই এলাকার হারুন মিয়ার ছেলে। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী।
এ দিকে রাকিব হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করেছে। হত্যার ঘটনায় ভুলতা গোলাকান্দাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, বুধবার রাত ৯টায় কাঠপট্টি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রাকিব হাসানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় কিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা, পরিবহনের চাঁদাবাজিসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের সাথে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই রাত ৯টায় দেলোয়ার হোসেনসহ তার বাহিনীর ৮ থেকে ১০ জন মিলে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মঈন জানান, রাকিব আমার সাথে ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করে আসছে। হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ।
আধিপত্য ও চাঁদাবাজি
রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, শ্রমিকলীগ নেতার বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রূপগঞ্জের গোলাকান্দাইলে আধিপত্য বিস্তার নিয়ে রাকিব হাসান (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় শ্রমিকলীগ...



