বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সদ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোায়ার বলেছেন, একটি কুচক্রী মহল যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তারা আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তারা বারবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগসহ বাংলার মানুষকে এই স্বাধীনতাবিরোধী চক্রকে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে ২৮০০ ডলার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এমডিজি, এসডিজির সব সূচক পূরণ করেছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তবেই ২০৪১ সালে এই দেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে পরিণত হবে। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ^াস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ডাক্তার আব্দুল আজিজ এমপি, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য, ভাইস প্রেসিডেন্ট ইসহাক আলী, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা তালুকদার প্রমুখ।
কবির বিন আনোয়ার আরো বলেন, স্বজন হারা মাত্র ৩৪ বছর বয়সী একজন নারী শেখ হাসিনা পশ্চাদপদ বাঙালি জাতিকে উন্নয়নের স্রোত ধারায় নিয়ে যেতে ১৯৮১ সালে অশ্রুসিক্ত নয়নে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ এখন বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন বর্তমানে সারা দেশে সাড়ে তিন কোটি মানুষ বিভিন্ন ভাতার আওতায় এসেছে। আওয়ামী লীগ সরকারের এসব উন্নয়ন দেখে রাজাকারদের বংশধর অনেকে হাইব্রিড আওয়ামী লীগ সেজে দলে যোগ দিচ্ছে। তাদের বিষয়ে সদা সজাগ থাকতে হবে। অনুষ্ঠানের শুরুতে আওয়ামী নেতৃবৃন্দ ফুল দিয়ে কবির বিন আনোয়ারকে সংবর্ধনা প্রদান করেন।
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে : কবির বিন আনোয়ার
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সদ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোায়ার বলেছেন, একটি কুচক্রী মহল যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা...



