চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি ঝরনার পানিতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নাইমুল হাসান (২১)। তিনি উপজেলার কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। গতকাল বুধবার দুপুর ১২টার সময় উপজেলার বাঁশবাড়িয়া পাহাড়ের বিলাশি নামক ঝরনা থেকে কুমিরা ফায়ার সার্ভিস তার লাশটি উদ্ধার করে। নাইমুল চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলি নাথ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। নাইমুলের বন্ধু আজহার বলেন, সকালে চট্টগ্রাম শহর থেকে আমরা চারজন বাঁশবাড়িয়ায় বিলাশি ঝরনা দেখতে যাই। আমরা সবাই ঝরনায় গোসল করতে নামি। তবে নাইমুল হাসান সাঁতার জানতো না। তাছাড়া সে যেদিক দিয়ে নামে সেদিকে সম্ভবত গভীর গর্ত ছিল। ঝরনায় নামার সাথে সাথে সে নিচে তলিয়ে যায়। তখন আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়।
সীতাকুণ্ডে ঝরনার পানিতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি ঝরনার পানিতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নাইমুল হাসান (২১)। তিনি উপজেলার কুমিরা আন্তর্জাতিক ইসলামী...



