যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা আজ অবহেলিত, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই পদ-পদবির মালিক হয়ে গেছে। আমি মানবের দেশ চেয়েছিলাম, দানবের দেশ নয়। যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, তারা বাংলাদেশে কেন বাস করবে? বাংলাদেশে বাস করতে হলে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে হবে, বাংলাদেশের নেতা যে তাকে স্বীকার করতে হবে। যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা আজ অবহেলিত, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই পদ-পদবির মালিক হয়ে গেছে। নিষিদ্ধ পল্লীর মেয়েদেরও একটা চরিত্র আছে; কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের নেতা আপনাদের কারো চরিত্র নাই। আমার কথা তিতা লাগতে পারে, এতে আমি ডরাই না, আমি আল্লাহ রাসূলের ভয় পাই, মানুষকে সম্মান করি। এ দেশ আমার মা, এই মাকে ভালোবাসি।
গতকাল শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামে মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার এর বাড়িতে তাকে দেখতে এসে এসব কথা বলেন কাদের সিদ্দিকী বীর উত্তম। এ সময় আরো বক্তব্য রাখেন- সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক, শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বীরপ্রতীক)। উপস্থিত ছিলেন।
তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বলেন, আপনারা খালি ভোট চুরি করেন। ২০১৮ সালে এইটা একটা ভোট হইছে? নৌকা মার্কা হইলেই পাস। এখন দেখবেন নৌকা আনলে খালি ডুববে। বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির পিতাই হওয়া উচিত ছিল, শুধু আওয়ামী লীগের পিতা না। তা কি চান আপনারা বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে মুছে যাক? যদি না চান, তাহলে মানুষের কাছে যান। মার্কা নিয়ে লাফাবেন না, যে নৌকা দেখলে মানুষের চোখে পানি আসত, সে নৌকা মানুষ এখন আর অত বেশি ভালোবাসে না, ওই যে খালি নৌকা দিলেই পাস! ভোটারের ভোট লাগে না। দুই-তিন মাস আগে ঢাকা-১৭তে একটা ভোট হয়েছে, ওখানে আওয়ামী লীগের ভোটই আছে লাখের ওপরে, কয়টা ভোট পাইছে? আপনাদের লোকেরাই ভোট দিতে যায় না, তাহলে পাবলিকের কি এত ঠেকা পড়ছে আপনাদের পাগল-ছাগলদের ভোট দিতে, যাকে চেনেই না? আপনারা যাকে পছন্দ তাকেই মনোনয়ন দিয়া দেন। মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, মানুষের কাছে যেতে হয় না, সম্মান করতে হয় না! মুক্তিযুদ্ধ কি এ জন্য করেছিলাম! আমি মানবের দেশ চেয়েছিলাম, দানবের দেশ নয়।
উল্লেখ্য, একটি হত্যা মামলায় দেবিদ্বারের বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার মৃত্যুদণ্ড দেন আদালত। ২০০৮ সালের ৭ এপ্রিল ওই রায় কার্যকর হওয়ার তিন ঘণ্টা আগে রাখালের ফাঁসি মওকুফ করা হয়েছে মর্মে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে একটি ফ্যাক্স বার্তা পাঠালে তার দণ্ড স্থগিত করা হয়।



