খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর রাতে ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সরেজমিন জানা যায়, অগ্নিসংযোগের ঘটনায় আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে জানা যায়, আদালতের এজলাস কক্ষের জানালা দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলে পাশের মসজিদে ফজরের নামাজ আদায়ে যাওয়ার সময় মুসল্লিরা আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক আদালতে অবস্থানরতদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সর্বশেষ আগুন লাগার কারণ উদঘাটনে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
পাইকগাছায় এজলাস কক্ষে অগ্নিসংযোগ
খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর রাতে ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে...



