রংপুরের-৪ আসনের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের নির্বাচনি জনসভায় উপস্থিত হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন কোনো সময় আওয়ামী লীগ ছাড় দেই নাই, এটা চরমভাবে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। এটা ইচ্ছাকৃত হউক কিংবা অনিচ্ছাকৃতভাবে হউক। রংপুর সদর ছাড়া সবজায়গায় তাদের স্বতন্ত্র প্রার্থী আছে। স্বতন্ত্রপ্রার্থীগুলোকে তারা কিন্তু বিদ্রোহী বলে নাই কিংবা তাদের বেরও করে দেয় নাই। ২৬ আসন ছাড় দেয়া হয়েছে বলে প্রচারণা সঠিক নয়, এগুলো ভাওতা। আমরা চাইছি সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হউক। সাংগঠনিক দুর্বলতা সত্ত্বে¡ও রংপুরের জনগণ লাঙ্গলে ভোট দিয়ে আসছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়নের চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সভাপতি আবু নাছের শাহ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন রংপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, সদর ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু প্রমুখ।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ নানা সম্যাসার মধ্যে আছে। আমাদেরকেও সম্যসায় রাখছে, বিএনপিকে সমস্যায় রাখছে। মানুষকে সবসময় ভয়ভীতির মধ্যে রয়েছে। যে এলাকায় জাতীয় পার্টি এমপি আছে, সেই সব এলাকার মানুষ শান্তিতে আছে। তিনি এ সময় লাঙ্গল মার্কায় ভোট চান।