ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় রাইস-মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পল্লীবিদ্যুৎ দাসপাড়া এলাকায় সাইদুরের রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাসপাড়া এলাকার সাগরের স্ত্রী দীপ্তি রানী (৪০), তার মেয়ে পূজা (৮) ও উমাকান্তের ছেলে পলক (৯)। এ সময় বাড়ির মালিক সাগর ও নিখিল আহত হন।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সাইদুরের রাইস মিলের শ্রমিকরা ধানসিদ্ধ করার জন্য বয়লারের স্টিম তুলেন। এক সময় শ্রমিকরা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরণ হয়। এতে বয়লারের একটি বড় অংশ দীপ্তি রানী, তার মেয়ে পূজা ও পলকের ওপর গিয়ে পড়লে তারা ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কসংলগ্ন দাসপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান রাইস মিল চালু করার আগেও স্থানীয়দের বাধার মুখে পড়েন। এই রাইস মিলটি চালু না করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এ ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাইদুর রহমান ও কাজের শ্রমিকদের খুঁজে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা মেয়েসহ নিহত ৩
ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় রাইস-মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পল্লীবিদ্যুৎ দাসপাড়া...



