সিলেটের গোলাপগঞ্জের আবু আহমদ মুসা যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে তৃতীয়বাবের মতো ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার হেমট্রামিক সিটি কাউন্সিল চেম্বারে আয়োজিত নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। পরে তিনি মেয়র প্রটেমের (ডেপুটি মেয়র) দায়িত্ব গ্রহণ করেছেন।
আবু আহমদ মুসা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ২০১৪ সালে প্রথম কাউন্সিলম্যান হিসেবে বিজয়ী হন। তিনি তৃতীয়বারের মতো হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব থাকা অবস্থায় প্রটেম (ডেপুটি মেয়র) নির্বাচিত হন। নবনির্বাচিত এই ডেপুটি মেয়র আবু আহমদ মুসা ২০১৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।