বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকার। এই সরকারের আমলে বিএনপির বিভিন্ন নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনে স্বীকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রেজভী। গতকাল সকাল ১১টায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে নিহত বিএনপি নেতা আব্দুল মতীনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এ কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা । তিনি আরো বলেন, বর্তমান এই স্বৈরাচার সরকারের সময় বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামস্থ নিহতের বাড়িতে যান রুহুল কবির রেজভী। সেই সাথে শোকাহত পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রী লাইলী বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। তার সাথে ছিলেন-বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির নেতা শহিদুর রহমান শহিদ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিশালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মেদ, স্থানীয় বিএনপি নেতা জহুরুল ইসলাম, আব্দুল মজিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ছাড়া নিহতের পরিবারের সদস্যদের মধ্যে ছেলে মিলন রহমান, মেয়ে মৌসুমী আক্তার, জামাই নাজিমুদ্দিন নাজু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নে আব্দুল মতিন (৫৫) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে ও মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় মান্দাইল গ্রামের পূর্বপাড়া চড়ার মধ্যে শরিষা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে। সে মান্দাইল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও বিশালপুর ইউনিয়নের বিএনপির সক্রিয় সদস্য এবং গরু ব্যবসায়ী। গত ১৫ নভেম্বর বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে। সেই মামলার ৬৪ নম্বর আসামি ছিল। তাকে আসামি করাতে সেই দিন থেকে ৭-৮ দিন ধরে সে বাড়িতে থাকত না।
স্বৈরাচার সরকারের সময় বিএনপি নির্বাচনে অংশ নেবে না : রিজভী
বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকার। এই সরকারের আমলে বিএনপির বিভিন্ন নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনে স্বীকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রেজভী।...



