কাপ্তাইয়ে আনসার ব্যারাক ও অফিসার্স কোয়ার্টারে একদল বন্যহাতি তাণ্ডব চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বিকেলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, বন্যহাতির দলটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনীর ভিতর আনসার অফিসার্স কোয়ার্টার ওয়াল ভেঙে ভিতরে ঢুকে পাশে থাকা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাক, অফিসার্স কোয়ার্টারের দরজা, জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড করে ফেলে। পাশে থাকা নিরাপত্তা প্রহরীদের চিৎকারে পাশের ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে সাইরেন বাজিয়ে বন্যহাতি তাড়াতে সক্ষম হয়।
কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো: মামুনুর রহমান বলেন, বনে তীব্র খাদ্য সংকট থাকায় হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে। কাপ্তাই উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।