ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা মেরিনা বেগম (৪৫) মেয়ে সাথী আক্তার (১৪) নামে একই পরিবারের দু’জনসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহত অপর ব্যক্তির নাম আবদুল আলীম।
রোববার দুপুরে রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে। অপর নিহত ব্যক্তি আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দু’জনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যান। এ সময় বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ দিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, দুপুরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল আলিমের মৃত্যু হয়।