কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাদিপক্ষ তাকে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে অসুস্থতার কারণে কারাগারে পাঠানো হয়। বুধবার বিকেলে কক্সবাজারের বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সেনা, র্যাব-পুলিশের কড়া পাহারায় আদালতে আনা হয় ইয়াবার গডফাদার খ্যাত ও আওয়ামী লীগের আলোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। মাথায় হেলমেট পরিয়ে তাকে ঢুকানো হয় এজলাস কক্ষে। এ সময় আদালত প্রাঙ্গণজুড়ে সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। তাকে আদালতে আনা হলে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় জনতা ইয়াবা বদি, বাবা বদি, ডন বদিসহ নানা স্লোগানে স্লোগানে আদালত চত্বর সরগরম করে তোলে। একপর্যায়ে আদালতের নির্দেশে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
আইনজীবী শাহীন জানান, টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সার্চ ওয়ারেন্টমূলে র্যাব আব্দুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করে। বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ থানার পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানায়, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করবে। পরবর্তীতে এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি জানান, গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থসম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আব্দুর রহমান বাদি হয়ে পৃথকভাবে দায়ের করা ৩টি মামলা করেছেন।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী বলেন, হত্যাচেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আব্দুর রহমান বদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে আটক করে র্যাবের একটি দল। সীমান্তের বহুল আলোচিত এই সাবেক এমপির বিরুদ্ধে মাদকদ্রব্য, মানবপাচারসহ নানান অপরাধের অভিযোগ রয়েছে।
সাবেক এমপি বদি কারাগারে রিমান্ডের আবেদন
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাদিপক্ষ তাকে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে অসুস্থতার কারণে কারাগারে পাঠানো হয়। বুধবার বিকেলে...



