শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। তারা ওই এলাকা ত্যাগের ফলে টানা প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আর আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনসার বিলুপ্তির দাবি জানান। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ দিকে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থী-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
রোববার রাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে চার থেকে পাঁচজন আনসার সদস্য, বাকি সবাই শিক্ষার্থী। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এর আগে রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করেন। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটেন।
প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকেন। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৪ ঘণ্টা পর মুক্ত হলেন অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা
সচিবালয় এলাকায় আনসার ও ছাত্র-জনতা সংঘর্ষে আহত ৪০
রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত...



