বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি’র) অব্যাহত  সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
গতকাল সচিবালয়ে  পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে এডিবির নির্বাহী পরিচালক ঝধঃুধ ঝৎরহরাধং খড়ষষধ সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী । প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ সময় উপস্থিত ছিলেন। এডিবি নির্বাহী পরিচালকে  বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী  বলেন, টেকসই  প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ  এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরো কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে  প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ  জানান তিনি। এডিবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সাথে অংশীদারত্ব জোরদার এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙণ প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী  বলে জানান তিনি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা: এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী।