আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের ৩৭তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান ও কর্মক্ষেত্রসহ ঢাকার ধানমন্ডির বাসভবন, সিলেট, জামালপুর, বগুড়া, চট্টগ্রাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বিভিন্ন আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার মেয়ে শাহীনা জামান খান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।