লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ওরফে মিয়া আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধরণ সম্পাদক এমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরীর জামিন বাতিল করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০১৮ সালের জিআর মামলায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করেন।