কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি যুবককে আটক করেছে। সোমবার সকালে উপজেলার যতিন্দ্রনারায়ণ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম আব্দুর রহমান (২৮)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আ: রহমান জানান, বালারহাট থেকে লালমনিরহাটগামী একটি অটোবাইক তল্লাশি করে গাঁজাসহ ওই যুবকে আটক করা হয়। পরে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।