নোয়াখালীর চাটখিলে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) শ্লীলতাহানির অভিযোগে মো: লিটন ওরফে চানমিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত মো: লিটন ওরফে চানমিয়া উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দেয়ান বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে।

রোববার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

এর আগে, গতকাল শনিবার রাত ১২ টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাকে আটক করে।

গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্কুলছাত্রীটি এতিম। নানার বাড়িতে থেকে পড়ালেখা করছে। তাকে বিভিন্ন সময় একই বাড়ির চানমিয়া কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে মেয়েটি রাজি না হওয়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে চানমিয় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির মানুষ ছুটে আসে। চানমিয়া তখন পালিয়ে যায়। পরে মেয়েটি বিষয়টি সবাইকে জানায়।

এ ঘটনায় শনিবার রাত ৮টার দিকে ভিকটিমের নানী নারী ওশিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।

চাটখিল থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ এ
মামলার প্রধান আসামি চানমিয়াকে গ্রেফতার করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।