বরগুনার বেতাগীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: জুয়েল আহম্মেদ (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলা গ্রামে নিজ বাড়িতে ছুটি কাটাতে এসে ঘরের বৈদ্যুতিক পাখা মেরামতকালে শর্টসার্কিটের বিদ্যুৎপৃষ্ট হলে তাকে বেতাগী হাসপাতাল নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত জুয়েল পুলিশ বিভাগের পটুয়াখালী সদর থানায় কর্মরত ছিলেন।