রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে চার ইউপিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলা রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত সতন্ত্র আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা ( লাঙ্গল) ৩৬৬ ভোট, আ.লীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা ( নৌকা) ৬৯৬৪ভোট।
বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত মোঃ রেজাউল করিম ( নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান (মোটর সাইকেল) ১০২৪০ভোট ।
নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী ( অটোভ্যান) ১২৬১ ভোট, আবুল হোসেন ( ঘোড়া) ৪৫৬৫ ভোট, বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ভোট, আওয়ামী লীগের মনোনীত মতিয়ার রহমান ( নৌকা) ৩৬৪৫ভোট।
নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত জহুরুল ইসলাম ( নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ (আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মণ্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ ভোট, আওয়ামী লীগ সমর্থিত একেএম আতাউর রহমান ( চশমা)৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান ( ঘোড়া) ১৭৬৯ ভোট।
বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোঃ আলমগীর বিশ্বাস (আনারস) ভোট ৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আওয়ামী লীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ ( নৌকা) ৪৯৮৮ ভোট, সতন্ত্র কামরুজ্জামান ( মোটরসাইকেল) ১১৯ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম ( ঘোড়া) ৩৭১০ ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ভোট।
জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত কল্লোল কুমার বসু ( নৌকা) ৭৫৬৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস ( আনারস) ৪৯৫৯ ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ ভোট।
জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম ফরিদ হোসেন ( নৌকা) ১১০৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত সতন্ত্র ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ভোট, আবুল কালাম মণ্ডল (চশমা) ৩৬ ভোট।






