উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহত অনেক
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। আইএসপিআর আরো জানিয়েছে, বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। আজকেই তার প্রথম উড্ডয়ন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছে, ক্যাম্পাসে বিমান ক্র্যাশ করেছে। এতে বিল্ডিংয়ের কিছুটা ক্ষতি হয়। ওই সময় বাচ্চাদের ক্লাস চলছিল বলেও জানা গেছে। এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। এদিকে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।
আপডেট
১ year, ২ মাস আগে
দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক
১ year, ২ মাস আগে
বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
বিমানবাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন। আজই তার প্রথম ফ্লাইট উড্ডয়ন ছিল। তিনি গুরুতর হলে তাকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সিএমএইচে নেয়া হয়অ সেখানে তিনি মারা যান।






