শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের উদ্যোগে গতকাল রোববার রংপুর অঞ্চলে সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা ও বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে “Acceleration Program on Financial Literacy for CMSME Women Entrepreneurs and Awareness on Formal Remittance Channels for Wage Earners” এর উপর এক কর্মসূচির আয়োজন করা হয়। এতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে, বাংলাদেশ ব্যাংক, রংপুর জোনের নির্বাহী পরিচালক মো: সালাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
কর্মসূচিতে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক মো: আলমগীর, যুগ্ম পরিচালক ফররুক আহমদ লিটন ও স্বপন কুমার রায়, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো: আবদুর রহিম, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো: ইব্রাহিম হোসেন, রংপুর শাখার ব্যবস্থাপক মো: করিমুল্লাহ, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসাইনসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভিপি মো: মঞ্জুর রহমান। বিজ্ঞপ্তি।