আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগের হিট এটিএফ উপ-প্রকল্পের (পিন-১৩৪৪৬) আওতাধীন সবুজ অর্থায়ন ও টেকসই উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি একটি কর্মশালা ও লিড রিসার্চার পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. আবদুল্লাহিল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আশাবাদ ব্যক্ত করেন, অভিজ্ঞ লিড রিসার্চারদের দিকনির্দেশনায় গবেষণাগারের গবেষকরা আরো মানসম্মত গবেষণা পরিচালনা করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক। হিট এটিএফ প্রকল্পের আওতায় সম্প্রতি ছয়জন রিসার্চ ফেলো নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রফেসর ড. মো: নাজিম উদ্দিন ও ড. মোহাম্মদ তৌফিকুর রহমান পোস্টডক্টরাল ফেলো, মো: রিদওয়ান ও মো: মাইনউদ্দিন ডক্টরাল ফেলো এবং শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান রিয়াজ মাস্টার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।