মেঘনা ব্যাংক পিএলসির বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সাব-শাখা বরিশাল সদর, বরিশালের সাগরদী, আমতলার মোড়ে স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানে স্থানান্তরিত সাব-শাখাটির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মমতাজুল করিম এন আহমেদ; হেড অব হিউম্যান রিসোর্সেস রাশেদুল আলম; এবং হেড অব রিটেইল ব্যাংকিং সামিউল কবির। এ ছাড়াও নিকটস্থ শাখাসমূহের ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধŸতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মিজানুর রহমান বলেন, এ সাব-শাখা স্থানান্তরের ফলে এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজলভ্য, সুবিধাজনক ও কার্যকর হবে। তিনি আরো বলেন, নতুন অবস্থান থেকে সাব-শাখাটি ব্যক্তিগত ও ব্যবসায়িক-উভয় ধরনের গ্রাহকদের আরো দক্ষতার সাথে সেবা প্রদান করতে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংকের অঙ্গীকার আরো শক্তিশালী হবে। বিজ্ঞপ্তি।