কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের চুনতি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্যহাতিটি অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ডুলাহাজারা সাফারি পার্কে মারা গেছে। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ হাতিটি মারা যায়।
গত রবিবার রাতে কক্সবাজার চট্টগ্রাম রেললাইনের চুনতি এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে বন্যহাতিটি গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত হাতিটি চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে আসে।
গুরুতর আহত হওয়ার একদিন পর বন্যহাতিটি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যায় বলে নিশ্চিত করে সাফারি পার্কের ডাক্তার জুলকার নায়িম।



