ভোক্তা অধিকার সংক্রান্ত তরুণদের সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকি ওয়াসিফকে সভাপতি এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত রোববার রাতে ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক ইমরান শুভ্রের অনুমোদন দেন। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
৩১ সদস্যবিশিষ্ট ৬ষ্ঠ কমিটি কমিটির বাকিরা হলেন, সহ-সভাপতি খন্দকার সায়েম (অর্থনীতি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ), সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান শাহ (অর্থনীতি বিভাগ), অর্থ সম্পাদক রাউফুল্লাহ খান (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ), দফতর সম্পাদক নূর হোসাইন আল-রিফাত (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ), সহ-দফতর রুবাইয়া জামান (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ), মিডিয়া সম্পাদক ঈদুল হাসান (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ), প্রচার সম্পাদক রাকিব হাসনাত (লোক প্রশাসন বিভাগ), সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (আরবি ভাষা ও সাহিত্য বিভাগ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারিহা আঁখি (ফোকলোর স্টাডিজ বিভাগ), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (আরবি ভাষা ও সাহিত্য)।

এ ছাড়াও ভোক্তা অধিকার সম্পাদক- সুমন রেজা, সহ-ভোক্তা অধিকার সম্পাদক- মোয়াজ্জেম হোসেন(ইংরেজি বিভাগ), আন্তর্জাতিক সম্পাদক- নাফিয়া ইয়াসমিন (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), আইন সম্পাদক- আব্দুল্লাহ কাফি (ল'এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), সহ-আইন সম্পাদক- শারমিন আক্তার রিমা (ল'এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), নারী বিষয়ক সম্পাদক- ঐশী জামান মুস্কু (ফোকলোর স্টাডিজ), মানবাধিকার সম্পাদক- সুমন রানা (ল'এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), সহ-মানবাধিকার সম্পাদক- মেহেদী হাসান (ইংরেজি বিভাগ)।
কার্য নির্বাহী সদস্যরা হলেন, মো. আব্দুল্লাহ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ), আদূরী তামান্না (রাষ্টবিজ্ঞান বিভাগ), আফরিন আক্তার মৌ (ইংরেজি বিভাগ), নাফিজ আজিম (ম্যানেজমেন্ট বিভাগ), ইনসানুল ইমাম নুর (আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ), মোহন রায় (ফোকলোর স্টাডিজ), মালিহা মেহজাবিন স্বর্ণা (অর্থনীতি বিভাগ), মুহিববুল্লাহ নোমান (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), সুদক্ষিনা সকাল (লোক প্রশাসন বিভাগ), সম্পা আক্তার (লোক প্রশাসন বিভাগ)।