সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখা ও ঢাকা দক্ষিণ শাখায় ইসলামী ব্যাংকিং সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার পৃথক দু’টি শাখা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান ফজলুল কবির চৌধুরী।

শাখা ব্যবস্থাপক শৈলেন সরকারের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শিহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল হালদার, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল সেলিম, মোর্শেদ আলম দিপলু প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো: খায়রুল ইসলাম, সিনিয়র অফিসার দেলওয়ার হোসেন, নাজমুল ইসলাম, মতিউর রহমান, জুবায়ের আহমদ প্রমুখ।

এ দিকে বুধবার পূবালী ব্যাংক ঢাকা দক্ষিণ শাখার ব্যবস্থাপক মো: স্যামুয়েল আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা জামিল আহমদ, প্রধান অতিথি ছিলেন সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান সিলেট পূর্বের ফজলুল কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল হালদার, বিশিষ্ট ব্যবসায়ী সায়েদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের গোলাপগঞ্জ সংবাদদাতা ও সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, রায়হান আহমদ, সাংবাদিক ফারহান মাসুদ আফছর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ছাদিকুর রহমান, ব্যাংক কর্মকর্তা সাহাব উদ্দিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাহানারা বেগম, অনুপ দাস।