ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া শাখা হাজার কোটি টাকা ডিপোজিটের মাইল ফলক অতিক্রম করায় এক অনুষ্ঠান গত শুক্রবার বগুড়া শাখা প্রধান ও এসভিপি মো: আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভিপি ও বগুড়া জোন প্রধান শহীদুল্লাহ মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জোনের ভিপি শো: আশরাফ উদ্দিন, মহাস্থানগড় শাখা প্রধান ও এভিপি ফরিদুর রহমান, কাহালু শাখা প্রধান ও এভিপি আব্দুস সামাদ, শান্তাহার শাখা প্রধান ও এফএভিপি মো: আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বড়গোলা শাখা প্রধান ও এফএভিপি মো: তৌহিদ রেজা। অনুষ্ঠানে ২১ জন পদোন্নতি প্রাপ্ত অফিসারকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে কেক কেটে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।



