৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে গাজীপুরের সর্ববৃহৎ ও প্রাচীনতম জয়দেবপুর বাজারের ৪ সদস্যের নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মফিজ সুপার মার্কেটের স্বত্বাধিকারী রায়হান আল মাহমুদ রানা সভাপতি এবং জেলা বিএনপির সদস্য ও বাবুল স্টোরের স্বত্বাধিকারী মো: বাবুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান শহীদ স্মৃতি স্কুল মার্কেটের সভাপতি আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মতিউর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: মতিউর রহমান।
গত রোববার বাজারের অফিস কক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সভার সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
জয়দেবপুর বাজারের নতুন কমিটি গঠন
রানা সভাপতি বাবুল সম্পাদক
৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে গাজীপুরের সর্ববৃহৎ ও প্রাচীনতম জয়দেবপুর বাজারের ৪ সদস্যের নতুন একটি কমিটি গঠন করা...



