জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং অবিলম্বে জাকসু কার্যকরের দাবিতে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি।
তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক।
জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলা করা হয়, হামলাকারীদের গ্রেফতার বা বিচার এই ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি গঠন করেছে, এবং তাদের ৩০ কর্মদিবস তদন্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল। আজকে চার মাস পেরিয়ে গেলেও তারা কোনো রিপোর্ট দিতে পারেনি এবং মামলা গ্রহণের কোনো প্রস্তুতি নিতে পারেনি। আমি এই ব্যাপারে হতাশ এবং আজকে এই কারণেই দুই দফা দাবিতে আমরা অনশনে বসেছি।
তিনি আরো বলেন, গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের বিপরীত পাশে, আমাকে এই জুলাই গণ-অভ্যুত্থান বিচারকার্য নিয়ে আন্দোলনে সরব হওয়ার জন্য আমাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে এক মুখোশধারী ব্যক্তি পালিয়ে যায়। আমাদের জীবন হুমকির মুখে। যেকোনো সময় আমাদের ওপর আঘাত আসতে পারে।
জাবি শিক্ষার্থীদের অনশন
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবি
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং অবিলম্বে জাকসু কার্যকরের দাবিতে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।গতকাল বেলা সাড়ে ১১টা থেকে...



