কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘অ্যানথ্রোপলজি সোসাইটির অষ্টম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (বিশেষ) ২০২৪’ এর মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সহসভাপতি হয়েছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: ওবায়দুল্লাহ খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: মানছুর আলম (অন্তর)।
সোমবার নৃবিজ্ঞান বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট ও সোসাইটির সভাপতি সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, প্রভাষক তহমিনা খাতুন, সালমা আকতার ঊর্মি ও ছাত্র উপদেষ্টা অমিত দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। এ ছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন মো: হামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম মুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রান্তিক অনজন দাস।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আল-আমিন নৃবিজ্ঞান (২০১৮-১৯), মারজিয়া সুলতানা মুন, নৃবিজ্ঞান (২০১৯-২০), সোনিয়া আক্তার (২০২১-২২), মহসিনা আঞ্জুম তালুকদার (২০২২-২৩), বি এম ফয়সাল (২০২৩-২৪)।