চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সঙ্কটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না। এ খবরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীসহ দেশের বিভিন্ন নদীবন্দরে খাদ্যপণ্য নিয়ে মালামাল খালাস করে নোঙর করে রাখা কার্গো জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য নদীতে অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পযর্ন্ত নদীতে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমান অভিযানটি পরিচালনা করেন। এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, আসন্ন পবিত্র মাহে রমজানের খাদ্যপণ্যের কৃত্রিম সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙর করা জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাদ্যপণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানি, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সাথে কথা বলা হয়। কর্মকর্তারা মালগুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেন এবং একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লাইটারেজ জাহাজের সঙ্কট নিরসনে নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সঙ্কটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না। এ খবরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও...



