কালীগঞ্জ পৌরসভার সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন আটক হয়েছেন। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
ভাটারা থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে রবীন হোসেনকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তার নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রবীন হোসেন পরিবারের সাথে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। তিনি কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত বারেকের ছেলে।
কালীগঞ্জের সাবেক মেয়র আটক
কালীগঞ্জ পৌরসভার সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন আটক হয়েছেন। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ভাটারা...



